বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সৈয়দ জিন আরিফ


       আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

নোটিশ নংঃ ০৪
প্রদানের তারিখঃ ১৪ আগস্ট ২০২৬ খ্রি.

বিষয়ঃ সৈয়দ জিন আরিফের শরীরে বা তার সাথে জিন আছে কিনা তা বুঝতে বা অন্যান্য যে কোন প্রয়োজনে তার সাথে  স্বাক্ষাতকার গ্রহণ প্রসঙ্গে।

নোটিশঃ এতো দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেহেতু সৈয়দ জিন আরিফ বুঝতে পেরেছেন, তার শরীরে ও তার সাথে জিন আছে এবং যে বিষয়টি তার এলাকার প্রায় সব গুলো মানুষ বিশ্বাসও করেন! 
তাই তার জিনকে ওপেন করতে পারার আগে বা পরে (সম্ভব হলে) তার শরীরে বা তার সাথে আসলেই জিন আছে কিনা তা জানতে, বা তার শরীরের বা তার জিনের বৈশিষ্ট্য কী, তা বুঝতে অথবা অন্যান্য যে কোন প্রয়োজনে, সরকারী বেসরকারী, দেশি বিদেশী বা আন্তর্জাতিক যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি জনাব আরিফের স্বাক্ষাতকার গ্রহণ করতে চান, তখন এতে জনাব সৈয়দ জিন আরিফ রাজি আছেন!

তবে তার স্বাক্ষাতকার নিতে হলে, তাকে প্রথমে জানাতে হবে! 

এতে সরকারি বা আন্তর্জাতিক কোন সিকিউরিটিজ প্রতিষ্ঠান বা ইসলামিক কোন স্কলার বা ইসলামিক কোন আইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা জাতীয় ভাবে প্রকাশিত কোন বা বিদেশী কোন প্রথম সারির অনলাইন বা অফলাইন পত্রিকা বা প্রথম সারির কোন মিডিয়া যদি তাকে স্বাক্ষাতকার প্রদান করতে আহবান জানায়, তাহলে তিনি এ স্বাক্ষাতকার প্রদানের জন্য অবশ্যই প্রস্তুত রয়েছেন।

কিন্তু এ স্বাক্ষাতকার প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ‍যদি তাকে, কোথাও যেতে বলে এবং এতে যদি তিনি নিরাপত্তা ঝুঁকি মনে না করেন বা তার স্বাস্থ্য যদি অনুকূল থাকে এবং সব দিক বিবেচনায় তিনি যদি সক্ষম হন, তবেই কেবল তিনি যাবেন; নতুবা তিনি যাবেন না!

তখন, যে কোন প্রয়োজনেই হোক না কেন, সকল স্বাক্ষাতকার কেবলমাত্র তার নিজস্ব বাসা বা তার নিজস্ব অফিসে এসেই নিতে হবে!  

সরকারি বা আন্তর্জাতিক কোন সিকিউরিটিজ প্রতিষ্ঠান ব্যতিত অন্য কাউকে ‍তিনি স্বাক্ষাতকার দিবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার! যে কোন কারণেই হোক না কেন, অন্য যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাক্ষাতকার দেয়ার জন্য কোন ধরনের প্রেসার ক্রিয়েট করা বা তাকে বাধ্য করা যাবে না! 

তিনি নিজ থেকে আহবান করে বা তিনি নিজে গিয়ে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাক্ষাতকার না দেন; তবে সে ক্ষেত্রে প্রত্যেক স্বাক্ষাতকারের জন্য যাওয়া-আসার ভাড়া ও শান্তিপূর্ণ ভাবে থাকা-খাওয়ার জন্য তাকে উপযুক্ত সম্মানি প্রদান করতে হবে! (যেখানে যেভাবে প্রয়োজন)
এখানে লক্ষ্যণীয় যে জনাব আরিফের শরীরে জিন থাকায় এবং দীর্ঘ দিন তিনি পেটের রোগ সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যায় ভোগায়, এ কারণে তিনি তার নিজস্ব কুক ছাড়া অন্য কারো রান্না খান না এবং তিনি খাবার গ্রহণের সময় শুধুমাত্র তার ব্যক্তিগত রুমে একা একা খাবার গ্রহণ করেন! কারো সামনে বা কারো সাথে তিনি কোন খাবার গ্রহণ করেন না! 
এবং তিনি একলা রুমে ঘুমান! তার রুমে তিনি অন্য কোন মানুষকে সাথে রাখেন না! 
তাই কেউ যদি তাকে স্বাক্ষাতকারের জন্য আহবান করেন, এ বিষয়গুলোর ব্যবস্থা করে, তবেই তাকে স্বাক্ষাতকার দেয়ার জন্য আহবান করতে হবে! নতুবা তাকে আহবান না করে, তার কাছে এসেই তার স্বাক্ষাতকার নিতে হবে!

সংশ্লিষ্ট সবাইকে উপরোক্ত বিষয় সমূহ মেনে চলার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হলো! 

অনুরোধক্রমে,

সৈয়দ জিন আরিফ ও তার জিন