বিসমিল্লাহির রাহমানির রাহীম

সৈয়দ জিন আরিফ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

[Readers of other languages ​​are encouraged to use Google Translate to read the content in their own language! The Google Translate tool is available right here on this page—simply locate it and click!]


নোটিশ নংঃ ০১
প্রদানের তারিখঃ ১৪ আগস্ট ২০২৬ খ্রি.

বিষয়ঃ নোটিশ প্রদান বিষয়ে এবং প্রশ্ন, মন্তব্য ও আবেদনের বিষয়ে সাধারণ রুল।

নোটিশঃ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট মানুষ ও জিনদের উদ্দেশ্যে নোটিশ প্রদানের বিষয়ে সৈয়দ জিন আরিফ এবং তার জিন একমত হওয়া ছাড়া কাউকে কোন ধরনের নোটিশ প্রদান করবেন না। সৈয়দ জিন আরিফের একধরনের নোটিশ, আবার তার জিনের আরেক ধরনের নোটিশ, এ ধরনের কোন নোটিশ তাদের কারো পক্ষ থেকেই থাকবে না! অর্থাৎ এ পেজে দৃশ্যমান নোটিশ বলতেই, সেটি সৈয়দ জিন আরিফ এবং তার জিন উভয়েরই নোটিশ হিসেবে ধর্তব্য হবে! পৃথক ভাবে তাদের কারো কোন নোটিশ এখানে থাকবে না!
সৈয়দ জিন আরিফের প্রতি বা তার জিনের প্রতি পৃথিবীর যে কোন স্থানের মানুষ বা জিন হতে যেসব প্রশ্ন বা মন্তব্য বা আবেদন পেশ করা হবে; এ সব কিছুর প্রতি উত্তরে, সৈয়দ জিন আরিফ ও তার জিন ঐক্যমতের ভিত্তিতেই উত্তর প্রদান করবেন! এমন নয় যে, সৈয়দ জিন আরিফ যা বলবেন, তা তার জিনের কথা হবে না! 
তাদের বিষয়ে বা তাদের নিকট কেউ কিছু বলতে বা কোন ধরনের প্রশ্ন, মন্তব্য বা আবেদর পেশ করতে, সকলকে মাথায় রাখতে হবে যে, সৈয়দ জিন আরিফ এবং তার জিন আসলে পৃথক কেউ নয় বা তারা দু’জন একই পক্ষীয়! অতএব তাদের একজনকে মূল্যায়ন না করে যদি আরেকজনকে মূল্যায়ন করা হয় অথবা যদি তাদের একজনের নিকট কোন, প্রশ্ন বা মন্তব্য বা আবেদনের বিষয়ে বা আবেদন করতে গিয়ে আরেকজনকে অবমূল্যায়ন বা অবহেলা করা হয়, তবে সংশ্লিষ্ট ঐ ব্যক্তির জন্যে তা মঙ্গলজনক না হয়ে অমঙ্গলই হবে! 
যে কোন আবেদন, প্রশ্ন বা মন্তব্য করতে হবে শুধুমাত্র সৈয়দ জিন আরিফ বরাবরে! এই একই আবেদন, প্রশ্ন বা মন্তব্যের মধ্যে তার জিনও সংযুক্ত থাকবে! অর্থাৎ পৃথক ভাবে জিনের নাম উল্লেখ করতে হবে না! তবে বিস্তারিত বুঝিয়ে বলতে বা লিখতে গিয়ে তাদেরকে পৃথক ভাবে বা কার বিষয়ে বা কার প্রতি করা, তা বুঝিয়ে বলতে তখন তাদের নাম বা পদবী বা সম্মানজনক ভাবে উল্লেখ করে বলা যাবে!
মানে তাদের প্রতি প্রশ্ন, মন্তব্য বা আবেদন পৃথক ভাবে বুঝিয়ে বলা যাবে, কিন্তু উত্তর প্রদানের ক্ষেত্রে তাদের উভয়ের ঐক্যমতের ভিত্তিতেই যে কারো যে কোন বিষয়ের উত্তর বা মতামত পেশ করা হবে! হোক সেটি সৈয়দ জিন আরিফের প্রতি সংশ্লিষ্ট অথবা শুধু তার জিনের প্রতি করা বা শুধু তার সম্পর্কিত!
এতে সৈয়দ জিন আরিফ মুখে যা বলবেন বা লিখে যা প্রকাশ করবেন, শুধু তাই হবে তার বা তার জিনের উত্তর বা মতামত! অথবা আবেদন মঞ্জুর বা বাতিল! 
সুতরাং সর্বক্ষেত্রে যে কোন ধরনের ইশারা-ইঙ্গিত বাতিল বলে গণ্য হবে! 
এ বিষয়ে যদি পরবর্তীতে কোন নতুন নিয়ম চালু করা হয়, তবে তা নোটিশের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেয়া হবে!
সংশ্লিষ্ট সবাইকে উপরোক্ত নিয়ম-কানুন বিশেষ গুরুত্বের সহিত বিবেচনা করতে অনুরোধ করা হলো!

অনুরোধক্রমে,
সৈয়দ জিন আরিফ ও তার জিন